গতকাল রাতে খাগড়াছড়ির দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মো: আল-আমিন, এসইউপি, পিএসসি দীঘিনালা বনবিহার ও কামুকাছড়া বৌদ্ধবিহার কঠিন চিবরদান অনুষ্ঠান পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিহারের পুণ্যার্থী ও স্থানীয় লোকজনের সাথে কুশলাদি বিনিময় করেন।
পরিদর্শনকালে দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো: তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি, স্থানীয় জনপ্রতিনিধিগণ, বিহার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দীঘিনালা জোনের পক্ষ থেকে বিহার কমিটির নিকট প্রীতি উপহার প্রদান করা হয়। এ সময় জোন কমান্ডার মহোদয় বলেন, দীঘিনালা জোন জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে
অদূর ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং আয়োজক কমিটির পক্ষ হতে সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় দীঘিনালা জোন ও উপজেলা প্রশাসন, থানা পুলিশসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন।