নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত সোহেল সোনারগাঁ উপজেলার বড় চেঙ্গাইন গ্রামের শহিদ মিয়ার ছেলে।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টা ২৫ মিনিটে উপজেলার খালপাড় চেঙ্গাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোনারগাঁ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. ওয়াছেক মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল খালপাড় চেঙ্গাইন এলাকার মো. সালা উদ্দিনের বসতবাড়ির সামনের উঠানে অভিযান চালায়। এ সময় সোহেলকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।