বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি ও এসএসসি/দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত (২৯ অক্টোবর) বৃহস্পতিবার রাতে উপজেলার মহাস্থান শাহ্ সুলতান বলখী রহ: ফাজিল ডিগ্রী মাদ্রাসা প্রাঙ্গণে এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাস্থান মাহিসওয়ার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান।
প্রধান আলোচক হিসেবে ছিলেন মহাস্থান শাহ সুলতান বলখী রহ: ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু বকর সিদ্দিক।
বরেন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কার্যনির্বাহী সদস্য মাহফুজ মন্ডল এল এল বি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম সহকারী সিনিয়র শিক্ষক সুফি আলম, আলহাজ্ব মাওলানা আমিনুর রহমান, মহাস্থানগড় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সাইদুর রহমান সাজু, আলহাজ্ব বাবলু মন্ডল।
উক্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সৈকত।
আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ১৫ জন কৃতি শিক্ষার্থী ও ৪৭ তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত বিশ্বনাথ সূত্রধর কে সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক সুমন আহমেদ, মিডিয়া সম্পাদক ইমরান নাজির, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, জাকারিয়া ইসলাম, মেহেদী হাসান মিজু, জুনায়েদ আহমেদ, হৃদয় হাসান, শিহাব হাসান, নাহিদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।