৩১ অক্টোবর,২০২৬, বান্দরবানের লামা উপজেলার পাহাড়ের বুকে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষালয় কোয়ান্টম কসমো কলেজে এবারও এইচ.এস.সি ২০২৬ পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। কলেজটির শিক্ষার্থীরা এই সফলতায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উচ্ছ্বস বিরাজ করছে।
আজ শনিবার(৩১ অক্টোবর) কলেজ সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় অংশগ্রহণকারী ৬০জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। “ক্লাসে প্রথম! জীবনে প্রথম!!” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ এবং প্রতিষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান এ সাফল্যের পেছনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আরও জানা যায়, ৬০ জনের মধ্যে ১৭জন A+, ৪২জন A এবং ১ জন A- পেয়েছে।। চট্টগ্রাম বোর্ডের শতভাগ পাসের গৌরব অর্জনকারী কলেজগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে কোয়ান্টাম কসমো কলেজ।
প্রতিষ্ঠানের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টরা জানান, প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে শিক্ষার্থীদের অধ্যবসায় ও স্বপ্নপূরণের আন্তরিক প্রচেষ্টা। এই অর্জনে শিক্ষক, অভিভাবক ও সেবকদের ভালোবাসা ও নিরলস শ্রমের প্রতি কৃতজ্ঞতা। কোয়ান্টাম পরিবারের সকল প্রো-মাস্টার, গ্র্যাজুয়েট, এসোসিয়েটবৃন্দকে জানান আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।