মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলামকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নেতাকর্মীদের সংগঠনের গঠনতন্ত্র ও নীতিমালা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
তবে বহিষ্কারের বিষয়ে মনিরুল ইসলামের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।