খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত ৩০ জন আউটসোর্সিং কর্মচারীদের চাকরিচুত্য করায় প্রতিবাদে চাকুরী পূর্ণবহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন হয়েছে। রবিবার বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মূল ফটকের পাশে চাকুরিচ্যুত ৩০ জন আউটসোর্সিং কর্মচারি এই অবস্থান কর্মসূচি পালন করেন।
এসময় বক্তারা বলেন, গত ২৬ /১০/২০২৬ তারিখে জেলা সিভিল সার্জন কার্যলয় থেকে একটি আদেশ দিয়ে আমাদের সবার চাকুরিচ্যুত করেছে। আমাদের ১৫ মাসের বেতন পাওনা আছে। চাকরি হারিয়ে আমরা পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছি।
আমারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মানবিক দিক বিবেচনা করে আমাদের চাকরি পূর্ণবহালের এবং পাওনা বেতন ভাতা দিয়ে আমাদের সবার নিজ নিজ কর্মস্থলে যোগদানের কার্যকর ব্যাবস্থা গ্রহণ অনুরোধ জানান ।
এসময় বক্তব্য রাখেন, সদ্য সিভিল সার্জন খুলনার নির্দেশে চাকুরিচ্যুত আউটসোর্সিং কর্মচারী মোঃ মাহাবুবুর রহমান, মোঃ মাসুদুর রহমান, মোঃ আফজাল হোসেন, আঃ রউফ, মোঃ আহম্মেদ মোস্তজা,আনিসুজ্জামান টুটুল,আঃ কাদের মোঃ আশিকুর রহমান ।