ঝালকাঠির নলছিটিতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Date: 2022-11-17
news-banner



আবু জাফর বিশ্বাস , ঝালকাঠি  :: ঝালকাঠি নলছিটি উপজেলার ৩ হাজার ৬৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে নলছিটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আলহাজ আমির হোসেন আমু এমপি। এসময় উপজেলার ৩ হাজার ৬৫০ জন কৃষকদের মাঝে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি বলেন, আ’লীগ সরকার হচ্ছে কৃষি বান্ধব সরকার তাই কৃষকের কৃষি কাজে প্রয়োজনীয় উপকরণ বিনামূল্য বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতে এসব কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।

এর আগে নলছিটি উপজেলা পরিষদ কমপ্লেক্স ও হল রুমের নতুন ভবন উদ্বোধন করেন আলহাজ আমির হোসেন আমু এমপি।

Leave Your Comments