নালিতাবাড়ীতে আওয়ামীলীগের সম্মেলনে মোস্তফা সভাপতি ওয়াজ কুরুনি সম্পাদক

Date: 2022-11-17
news-banner


আল আমীন 
নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি 


দীর্ঘ ৭ বছর পর শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে এই সম্মেলন শুরু হয়। সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের শুভ সূচনা করা হয়।
 এই সম্মেলণকে ঘিরে সকাল ১০ টা থেকেই দলীয় নেতা কর্মী ও সমর্থকরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  মিছিলে মিছিলে অডিটোরিয়ামে প্রবেশ করে।
 উপজেলা আওযামীলীগের এই ত্রি-বার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিয়াউল হোসেনের  সভাপতিত্বে, সভায় বক্তব্য আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী স্থানীয় এমপি বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, শেরপুর ৩ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক চাঁন , জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিভিন্ন প্রার্থীদের মধ‍্য থেকে মোঃ গোলাম মোস্তফাকে সভাপতি ও মোঃ ওয়াজকুরুনীকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষনা করা হয়। এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ১৫ জনের নাম ঘোষনা দেওয়া হয়েছে।

Leave Your Comments