আমিনুর রহমান,অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে আসন্ন বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী জনপ্রিয় দল আর্জেন্টিনার সমর্থকদের উদ্যোগে এক মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চত্বর হইতে শুরু করে ভাটপাড়া বাজারসহ ইউনিয়নের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভাটপাড়া বাজারে এসে শেষ হয়।