রিয়াজ উদ্দিনঃ
পি.এম.খালীর পাতলী মিয়াজী পাড়ায় হাজ্বী মোঃ ইলিয়াছের হাতেগড়া হিফজ মাদ্রাসা জমিরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ২০২২ ইং সালে প্রতিষ্ঠিত হয়। মোহাম্মদ ইলিয়াছের ব্রত ছিল এলাকার অবহেলিত ও ঝড়ে পড়া শিশুদের মাঝে কোরআন শিক্ষা প্রতিষ্ঠা করা। আল্লাহ হাজ্বী মোঃ ইলিয়াসের স্বপ্নকে বাস্তবে রূপ ধারণ করেছেন। নিজস্ব জায়াগায় অত্র হিফজ মাদ্রসাটি প্রতিষ্ঠিত করেন। এলাকার দ্বীনি মেহমানরাও যথার্থ সাড়া দিয়েছেন। বছরের শেষ অবধিতে প্রতিষ্ঠাতার সহযোগিতায় সবক প্রদান অনুষ্ঠান ও অভিভাবকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৯.০০ ঘটিকা হতে দুপুর ১২.৩০ ঘটিকা পর্যন্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর ২.৩০ মিনিট হতে মত বিনিময় ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জোয়ারিয়ানালার এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু বক্কর, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রামুর রহমানিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা জাকের হোসাইন, রামুর জোয়ারিয়ানালার এমদাদুল উলুম মাদ্রাসা সহকারি পরিচালক মাওলানা কামাল উদ্দিন সাহেব, পি.এম. খালীর পাতলী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহিম, পাতলি মিয়াজি পাড়ার বিশিষ্ট সমাজ সেবক মাওলানা মোহাম্মদ আলম, বড় পাতলি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সিরাজুল ইসলাম, পি.এম.খালীর পাতলীর একমাত্র নারী হিফজ হিফজ মাদ্রাসা উম্মে সালমা বালিকা মাদ্রাসার পরিচালক জনাব মাষ্টার রুহুল আমিন, জমিরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা ছালামত উল্লাহ, গোলার পাড়ার মাহাদুল কোরআন ইবতেদায়ী নুরানী মাদ্রাসার সাধারণ সম্পাদক হাজ্বী কবির আহমদ, ৬নং ওয়ার্ডের সাবেক সফল এমইউপি মোস্তাক আহমদ, গোলার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সাধারন সম্পাদক আব্বাস উদ্দিন, কক্সবাজার দারুল আমার মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জানে আলম, বাংলাবাজার যায়েদ বিন সায়িদ (রাঃ) মাদ্রাসার পরিচালক মাওলানা মুবিনুল হক।
প্রধান মেহমানের বক্তব্যে মাওলানা আবু বক্কর সাহেব জানান, কুরআনুল কারীমের সহীহ তিলাওয়াত ও ইসলামের বুনিয়াদী তা’লীম দেয়ার লক্ষ্যে এক যুগান্তকারী ও বিশেষায়িত শিক্ষা পদ্ধতি ‘নূরানী শিক্ষাধারা’। সেই সাথে এ শিক্ষাধারায় রয়েছে প্রয়োজনীয় সাধারণ শিক্ষাদানের ভারসাম্যপূর্ণ ব্যবস্থা। তাই এ পদ্ধতির শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শহর, নগর, গঞ্জ -গ্রামে ব্যাপক সমাদৃতি লাভ করেছে। এ সময় কোমলমতি ছাত্র-ছাত্রীদের কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত, হাদীস শরীফ, জরুরী দু’আ-মাসায়েল।
বিশেষ মেহমানের বক্তব্যে মাষ্টার রুহুল আমিন জানান, সন্তানদের দ্বীনি শিক্ষার জন্য নূরানী মাদ্রাসা ও হিফজখানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে স্কুল মাদ্রাসায় আরবি শিক্ষার কোনো কদর নেই, যা পরকালে কঠিন আজাব হয়ে দাঁড়াবে। তাই আমি প্রত্যেক বাবা-মাকে বলবো আপনাদের সোনামণিদের কোরআন শিক্ষার প্রতি জোর দেওয়ার জন্য এবং অত্র জমিরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা সফলতা ও সার্থকতা কামনা করছি।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজ্বী মোঃ ইলিয়াছ, এবং সঞ্চালনা করেন হাফেজ আব্দুল্লাহ ফাহিম।
সভার শেষে সকল প্রতিযোগী ও শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবারের ব্যবস্থা করেন।