কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ ইনক এর সাধারন সম্পাদক জাবেদ আহমদ কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কুলাউড়া পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এসএসসি- ৯৫ ব্যাচের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৯৫ ব্যাচের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও ৯৫ ব্যাচের সাবেক সভাপতি জাহাঈীর আলম সুমনের পরিচালনায় সংবর্ধনায় বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ৯৫ ব্যাচের বন্ধু জাবেদ আহমদ।
অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মলয় বিশ্বাস, ও ইসলামী ব্যাংক কুলাউড়া শাখার কর্মকর্তা আনিছুর রহমান।
এ ছাড়া উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস এস সি ৯৫ ব্যাচের- সাধারণ সম্পাদক রুহেল কবীর রুহেল, জাতীয় সাপ্তাহিক বার্তা বিচিত্রা পত্রিকার কুলাউড়া প্রতিনিধি কাওছার আহমদ, মো. আব্দুল ওয়াহিদ, রুকন আহমদ, আব্দুল মুহিত, মো. আব্দুর জব্বার, নিরঞ্জন দেব, মো. শহীদুল হোসেন তুহিন, লিটন সাকি, ফজলুল হক, আজমল আলী শাহ্, নাজমা খানম চৌধুরী, মূর্ছনা রানী দেবী, সঞ্চিতা দেব দিনা, সাবিনা ইয়াসমিন, মো. শাহেদ আলী, ও সোহেল প্রমূখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি জাবেদ আহমদকে ক্রেস্ট উপহার দেন ৯৫ ব্যাচের উপস্থিত বন্ধুরা।
অনুষ্ঠান শেষে ৯৫ ব্যাচের বন্ধু আজমল আলী শাহ্ ও লিটন সাকির গানে গানে মুগ্ধতা ছড়িয়ে পড়ে অনুষ্ঠানস্থল।