মুরাদনগরে বন কুমার শিবের বাড়ীতে মধ্যাহ্ন ভোজে অংশ নেন কুমিল্লা জেলা হিন্দু নেতারা

Date: 2022-11-19
news-banner



স্টাফ রিপোর্টার।। ১৮ নভেম্বর শুক্রবার দুপুরবেলা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানাধীন পূর্বধইর ইউনিয়নস্থিত কোরবানপুর গ্রামের নিবাসী চেয়ারম্যান বন কুমার শিবের বাড়ীতে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন কুমিল্লা জেলার বিভিন্ন সংগঠনের হিন্দু নেতৃবৃন্দ ও তাঁর আত্মীয়-স্বজনসহ পূর্বধইর ইউনিয়নের জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে প্রায় ১০ হাজার মানুষ।উল্লেখ যে, ২০২০ সালে ১লা নভেম্বর ইসলাম ধর্মের অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে পূর্বধইর ইউপি চেয়ারম্যান বন কুমার শিবের বাড়ীতে অগ্নিসংযোগ ও মন্দিরে হামলা করে দুষ্কৃতিকারীরা।
 এরপর বিকেলবেলা একই উপজেলার বাঙ্গরা থানাধীন আন্দিকোট মন্দির পরিদর্শনে এসে ধর্মীয় গান পরিবেশন করেন। এরা হলেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, যুগ্ম সম্পাদক কমল চন্দ খোকন ও কুমিল্লার যুগ্ম জেলা ও দায়রা জজ ৪র্থ আদাতলের এপিপি এডভোকেট স্বর্ণকমল নন্দী পলাশ, ঘাতক দালাল নির্মূল কমিটি কুমিল্লা জেলার প্রধান সমন্বয়ক অধ্যাপক দীলিপ মজুমদার, জাতীয় হিন্দু মহাজোট কুমিল্লা জেলার প্রধান উপদেষ্টা তাপস কুমার নাহা, জাতীয় হিন্দু মহাজোট জেলা সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ সাহা, শ্রী শ্রী রামমন্ডলীর সদস্য ও জাতীয় হিন্দু মহাজোট কুমিল্লা জেলা নেতা সজল দত্ত ও দেবাশীষ চৌধুরী (দেবু) এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার ও জাতীয় হিন্দু মহাজোট সাংগঠনিক সম্পাদক বিকাশ সাহা প্রমুখ ৷

Leave Your Comments