মোস্তফিজ মিশু, রাজশাহী
আজ দুপুর ২ টায় আরএমপি ট্রেনিং স্কুলে, পুলিশ কনস্টেবল ও নায়েকদের 'দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স" এর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে আরএমপি'র সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পুলিশ পরিদর্শক জনাব মো: খালেদ হোসেন, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী ও আরএমপি’র-প্রশিক্ষণার্থীবৃন্দ।