আহসান হাবীব রানা , ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রভোস্ট কাউন্সিলের উদ্যোগে আয়োজিত আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২২ এর চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল হল।
শনিবার (১৯ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলানায়তনে এ পর্বের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়ে রাত ৮ ঘটিকায় শেষ হয়।
'অর্থনৈতিক মন্দা মোকাবিলা সরকারের গৃহীত পদক্ষেপ যথাযথ' শীর্ষক বিতর্কে সরকারি পক্ষের প্রতিযোগী দল হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বিরোধী পক্ষ হিসেবে শেখ রাসেল হল অংশগ্রহণ করে।
বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড.দেবাশীষ শর্মার সভাপতিত্বে উক্ত বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিংয় সোসাইটি মডারেটর অধ্যাপক ড. মামুনুর রহমান।
বিতর্কে শেখ রাসেল হল বিজয়ী হয়েছে এবং সেরা বক্তা হিসেবে মনোনীত হয়েছেন নাজমুস সাকিব। শেখ রাসেল হলের হয়ে বিতর্কে অংশ নেন নাজমুস সাকিব, সায়েম আহম্মেদ, নাহিদ, তানভির আল জোবায়ের তামিম।
প্রসঙ্গত, আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২২ আয়োজনটি করেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিল। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।