মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও সদর উপজেলা ভুল্লী এলাকার বাঁধে সেচ প্রকল্পের আওতায় পরীক্ষা মূলক কালো ধান (ব্লাক রাইস) চাষে চমক সৃষ্টি করেছে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড উপ-সম্প্রসারণ দপ্তর।
এ নিয়ে গতকাল রোববার ভুল্লী বাঁধ এলাকার খলিসাকুড়িতে উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তার দপ্তর, বাপাউবো ঠাকুরগাঁওয়ের আয়োজনে আমন ধানের শর্স্য কর্তন, সরিষা ও বোরো ধানের বীজ বিতরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ- সম্প্রসারণ দপ্তরের দেওয়া তথ্যমতে, ব্লাক রাইস এন্টিঅক্সিডেন্ট সম্মৃদ্ধ ধানের একটি বিশেষ জাত। সাধারণভাবে প্রচলিত চালের তুলনায় এ ধানের অধিক পরিমাণে আঁশ, আয়রন, প্রোটিনসহ অন্যান্য উপাদান বিদ্যমান রয়েছে। (অহঃযড়পুধহরহ) নামক কালো রঙের একটি রঞ্জক পদার্থের আধিক্যের দরুন এই জাতের চালকে কালো দেখায়। প্রথমবারের মত ভূল্লী সেচ প্রকল্পের আওতায় বাঁধ এলাকার একটি প্লটে আবাদ করা হয়েছে এ ধান এবং এতে ফলনও হয়েছে ভালো । এ ফলনে হেক্টর প্রতি ৫.২ টন ফলন হবে।