পি.এম.খালীর দুই কৃতি সন্তানই হলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক।

Date: 2022-11-20
news-banner


রিয়াজ উদ্দিনঃ
কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক  বিজয়ী প্রার্থীদের নাম  ঘোষণা করা হয়েছে। এতে মাহমুদুল করিম মাদু ও এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সম্মেলন শেষে সন্ধ্যায় আংশিক কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। এছাড়া অপর সভাপতি প্রার্থী টিপু সুলতান ও সাধারণ সম্পাদক প্রার্থী জসিম উদ্দিন জসিমকে জেলা আওয়ামী লীগের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়।
সম্মেলনের ১ম অধিবেশন পৌর প্রিপ্যারটরি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুর নাহার লাইলী, উপ-প্রচার সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন, সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোর্কেট ফরিদুল ইসলাম  চৌধুরী ও আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ বদিউল আলম সিকদার, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ আব্বাস উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, নাজনীন সরওয়ার কাবেরী সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন জানান,  দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করতে আওয়ামীলীগ সরকার ছাড়া কোন বিকল্প নেই। বিএনপি দল ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা একটাই অর্জন করছিল, দেশকে বিশ্বে দুর্নীতিতে নাম্বার ওয়ানে নিয়ে গিয়েছিল। তারা এ দেশের উন্নয়ন হোক সেটা চায় না। আজকে পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার সময় তাদের মোটেও লজ্জাবোধ হয় না। তাদের কাজ হল কেউ দেশের উন্নয়ন হলে তাদের সমালোচনা এবং বদনাম করাই তাদের মুখ্য উদ্দেশ্য। তাই সবার প্রতি অনুরোধ গুজবে কান দিবেন না।
তিনি আরো জানান, বিএনপি গুজব ছড়াতে না পেরে আজকাল একটি কথা বলে বেড়াচ্ছেন। ব্যাংকে টাকা নেই। ব্যাংক দেওলিয়া হয়ে গেছে। এর উত্তরে প্রধান অতিথি জানান, আপনি যে ব্যাংকে লেনদেন করেন সে ব্যাংক তো আপনাকে কোনদিন ফেরত দেয় নাই। তাই গুজব ছড়াবেন না। বর্তমানে মানুষ সচেতন।
সময় যেহেতু সংকীর্ণ ছিল, কারণ কক্সবাজার ইসলামী মহা সম্মেলন দুপুর ২ টা থেকে শুরু হওয়ার কথা বলে।
তাই সভাপতির বক্তব্য দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘটে।

Leave Your Comments