অভয়নগরের পিপিবি স্কুলের ৫ জন শিক্ষক কর্মচারীরকে সংবর্ধনা প্রদান

Date: 2022-11-20
news-banner


আমিনুর রহমান, অভয়নগর প্রতিনিধি:যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহি পিপিবি মাধ্যমিক বিদ্যালয়ের ৫ জন শিক্ষক কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধিতরা হলেন ২০০৪ সালে অবসরে যাওয়া প্রধান শিক্ষক শেখ সোহরাব উদ্দীন,২০১৫ সালে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক তপন কুমার ভট্টাচার্য,২০১৬ সালে অবসরগ্রহণকারী মৌলভী শিক্ষক আব্দুল জব্বার, ২০১৮ সালে অবসরে যাওয়া প্রধান শিক্ষক নিখিল কুমার বিশ্বাস এবং ২০১০ সালে অবসরপ্রাপ্ত দপ্তররক্ষক মুরারী মোহন চক্রবর্তী।এসময় তাদেরকে ক্রেস্ট, জায়নামাজ, উত্তরীয় এবং বিভিন্ন ধর্মীয় সামগ্রী উপহার হিসাবে  প্রদান করা হয়। গতকাল ২০ নভেম্বর রবিবার  এ উপলক্ষে আলোচনাসভা বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মল্লিক আরাফাত হোসেন,সহকারী প্রধান শিক্ষক সমর কুমার বিশ্বাস,সাবেক শিক্ষক মুন্সী আবুল হাসান,অভিভাবক আবুল হোসেন মল্লিক, সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা মুসা,ইউপি সদস্য মাহাবুর সরদার, আলাউদ্দিন শেখ, অভিভাবক সদস্য  মহাসিন শেখ,কালাম মীর সহ সকল শিক্ষকগণ প্রমুখ।বিদ্যালয়ের অডিটোরিয়ামে সভাপতি মল্লিক শওকত হোসেনের সভাপতিত্বে এবং শিক্ষক সুমন কুমার দাসের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

Leave Your Comments