বাদলঃ শ্যামপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে ইন্সপেক্টর মো. শিহাব উদ্দিন যোগদান করেছেন। শনিবার ২৪ শে সেপ্টেম্বর সকালে তিনি শ্যামপুর মডেল থানায় তাঁর দায়িত্ব বুঝে নিয়ে যোগদান করেন।
শ্যামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে দীর্ঘদিন দায়িত্বে থাকা ইন্সপেক্টর আবু আনসার রমনা থানায় যোগদান করার পর সেই কর্মস্থলে ইন্সপেক্টর মোঃ শিহাব উদ্দিন যোগদান করেন। ইন্সপেক্টর মো.শিহাব উদ্দিন এর পূর্বে বাড্ডা থানায় ওসি তদন্ত হিসেবে দায়িত্বরত ছিলেন।
ইন্সপেক্টর মো. শিহাব উদ্দিন সিরাজগঞ্জ জেলার সদর থানার বাসিন্দা। তিনি ব্যক্তি জীবনে তিন ছেলে সন্তানের জনক। মোঃ শিহাব উদ্দিন খুলনার বিএল বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা শেষ করে ১৯৯২ সালের জানুয়ারির ৭ তারিখে পুলিশ বিভাগে যোগদান করেন। দীর্ঘ ৩০ বছর তিনি অত্যন্ত সুনাম ও দক্ষতার সহিত পুলিশ বিভাগে চাকরি করেছেন।
নবাগত পুলিশ পরিদর্শক তদন্ত মো. শিহাব উদ্দিন জানায়, শ্যামপুর থেকে মাদক, সন্ত্রাস ,জঙ্গিবাদ, নির্মূল করার লক্ষ্যে যা করা প্রয়োজন তাই করা হবে। এর সাথে যারা জড়িত থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না সে যেই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের সাথে কোন আপোষ নেই, মাদক নির্মূল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।