ডাসারে মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে কর্মশালা।

Date: 2022-11-22
news-banner



সাকিব হাওলাদার, ডাসার উপজেলা (মাদারীপুর)

মাদারীপুরের ডাসারে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা
 অনুষ্ঠিত হয়েছে। 

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়তে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে কর্মশালা আয়োজন করা হয়েছে । 

মঙ্গলবার  (২২ নভেম্বর)মাদারীপুর  মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াছমীনের সভাপতিত্বে  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা  সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে  বক্তব্য রাখেন- মাদারীপুর জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিচালক  মোঃ আসলাম হোসেন,বিমল চন্দ্র বিশ্বাস, পরিদর্শক মাদারীপুর মাদকদ্রব্য অধিদপ্তর, উপজেলা স্বাস্থ্য ও প.প. ডাঃ এস. কে.এম শিবলী রহমান, কর্মকর্তা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জুয়েল,ডাসার থানার (ওসি) তদন্ত মনজুর মোর্শেদ, নবগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক সহাদেব বাড়ৈ, বালিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান প্রমুখ।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সানমন্দি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ইসরাত ইমাম, ডাসার প্রেসক্লাবের রাকিবুল ইসলাম  শরীফ শাওন,সাকিব হাওলাদার  এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ, মসজিদের ইমাম, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াছমীন বক্তব্যে বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার রোধে  সমন্বিত কর্মপরিকল্পনা।প্রসঙ্গে উপস্থিতির উদ্দেশ্য বলেন, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে হবে। উপজেলায় মাদক প্রবণতা, সম্ভাব্য মাদককারবারিদের চিহ্নিত করতে হবে।তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। 
এবিষয়ে সকলকে এক সাথে কাজ করতে হবে।বিশেষ করে স্কুল ও কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সচেতন হতে হবে।সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।মাদকের চাহিদা না থাকলে সরবরাহ কমবে। তাই মাদক থেকে দুরে রাখতে প্রয়োজন সম্মিলিত কাজ। যেখানে পরিবার, সমাজ এবং সরকারের বিভিন্ন দপ্তরকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সারাদেশে মাদক পাচার ও বেচাকেনার ক্ষেত্রে বিভিন্ন কৌশল ব্যবহার  করা হচ্ছে। ব্যবসার কৌশল হিসেবে মাদক কারবারিরা নারী ও শিশুদের ব্যবহার করছে। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে মাদকের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে।

Leave Your Comments