কুলাউড়ায় অবৈধ পার্কিং করার দায়ে, জরিমানা

Date: 2022-11-22
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় যানজট নিরসনকল্পে ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।

এ সময় সড়কের উপর অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখার অপরাধে ২১ জন চালককে ৩৮ হাজার ৯ শত টাকা জরিমানা করেন তিনি।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে যানজট নিরসনকল্পে ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষে পৌর শহরের বাসস্ট্যান্ড, দক্ষিণবাজার ও উত্তরবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় সড়কের উপর অবৈধভাবে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রো গাড়ি পার্কিং করে রাখার অপরাধে এবং গাড়ির সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ২১ জন চালককে ৩৮ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, কুলাউড়া উপজেলাকে যানজটমুক্ত করতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশে ও ইউএনও মো. মাহমুদুর রহমান খন্দকারের দিকনির্দেশনায় এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে কুলাউড়া থানাপুলিশ সহযোগিতা করে।

Leave Your Comments