মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁয়ে প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত

Date: 2022-11-23
news-banner


মাজহারুল ইসলাম, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রস্ততি মূলক সভা  অনুষ্ঠিত হয়েছে। ২৩ শে নভেম্বর বুধবার সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসন হলরুমে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রেজওয়ান-উল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগ ও জাতীয় পাটির অতিরিক্ত মহাসচিব মোঃ লিয়াকত হোসেন খোকা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সোনারগাঁ সহকারী কমিশনার  ভূমি মোঃ ইব্রাহিম মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাত, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম সুমন, সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডাঃ সজীব রায়হান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক (ইউএনও অফিস) মোঃ রাশেদুল ইসলাম, সোনারগাঁ উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

Leave Your Comments