রাজশাহীতে মাননীয় আইজিপি মহোদয়ের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

Date: 2022-11-23
news-banner


মোস্তাফিজ মিশু,রাজশাহী। 
আজ ২৩ নভেম্বর ২০২২ তারিখ বেলা ১২.০০ টায় রাজশাহী জেলা পুলিশ লাইনস ড্রিল শেডে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে বিশেষ  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ  চৌধুরী আবদুল্লাহ আল -মামুন বিপিএম (বার),  পিপিএম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মো: আব্দুল বাতেন,  বিপিএম, পিপিএম মহোদয় ও রাজশাহী  মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক  মহোদয়।  স্বাগত বক্তব্য প্রদান করেন রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন,  বিপিএম ( বার) মহোদয়। মতবিনিময় সভায় রাজশাহী রেঞ্জ ও আরএমপিসহ রাজশাহীস্থ পুলিশের সকল ইউনিটের সিনিয়র অফিসারসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায় বিভিন্ন ইউনিট হতে আগত পুলিশ অফিসার ও ফোর্সবৃন্দ  বিভিন্ন বিষয়ে তাদের প্রস্তাবনাসমূহ মাননীয় আইজিপি মহোদয়ের নিকট  উপস্থাপন করেন। মাননীয় আইজিপি মহোদয় উপস্থিত সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে  দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি  তার বক্তব্যে  সকলকে জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণের নির্দেশনা প্রদান করেন। সাধারন  জনগন যাতে দ্রুত ও কোন ধরনের হয়রানি ছাড়াই আইনগত সেবা পায় তা নিশিতকরণে সকলকে আন্তরিকভাবে দায়িত্বশীলতার সাথে কাজ করতে বলেন।  পেশাদারিত্ব, দেশপ্রেম , নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে প্রত্যাশিত সেবা  জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিশেষ  নির্দেশনা প্রদান করেন মাননীয় আইজিপি মহোদয় ।

Leave Your Comments