তিতাসে জগত পুর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামিলীগের ত্রি - বার্ষিক অনুষ্ঠিত।

Date: 2022-11-25
news-banner



মেহেদী হাসান তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা জেলা  তিতাস উপজেলার  জগতপুর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন  অনুষ্ঠিত। জগতপুর ইউনিয়নের  সৎমেহের বিবির বাজারে আ'লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়াল প্রধান অতিথি হিসেবে  কুমিল্লা ২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মহোদ্বয়ের বক্তব্যের মধ্যে দিয়ে সম্মেলন কার্যক্রম শুরু হয়।  

 জগতপুর ১নং ওয়ার্ড আ'লীগের সভাপতি মুক্তিযোদ্ধা  মাহাবুবুর রহমান খোকনের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ,জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে শুভ উদ্বোধন করেন তিতাস উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূইয়া,সিনিয়র সহ-সভাপতি মুন্সী মজিবুর রহমান, সহ সভাপতি আনোয়ার ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজ্বী নাছির উদ্দিন,আলহাজ্ব শেখ ফরিদ প্রধান, জগতপুর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান,দপ্তর সম্পাদক মীর শওকত লিটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জগতপুর ইউনিয়ন আ'লীগের সভাপতি মোজাম্মেল হক টিটু, সাধারণ সম্পাদক কাজী কাইয়ুম ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের যৌথ উপস্থাপনায়  আরো উপস্থিত ছিলো,  উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল করিম মুন্সী, বর্তমান যুগ্ম আহবায়ক মুকবল মাহামুদ প্রধান, উপজেলা মৎসজীবি লীগের সাধারণ সম্পাদক হাজ্বী শফিকুল ইসলাম,কুমিল্লা উঃ জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে সাধারণ সম্পাদক মুক্তার হেসেন নাঈম, যুবলীগ নেতা সফিকুল ইসলাম প্রমূখ। এতে একাধিক নেতাকর্মী ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি,সাধারণ সম্পাদক পদে প্রার্থী ঘোষণা করলে ইউনিয়ন ও উপজেলা আ'লীগের নেতাদের পরে কমিটি ঘোষনা করা হবে বলে জানায়।

Leave Your Comments