কুমিল্লার তিতাসের কলাকান্দি ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠনে আ'লীগের আলোচনা সভা অনুষ্ঠিত।

Date: 2022-11-26
news-banner



মেহেদী হাসান তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ

আগামী নির্বাচনকে সামনে রেখে সারাদেশে  বাংলাদেশ আ"লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু করা হয়েছে। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে  কুমিল্লা জেলার  তিতাস উপজেলার ৫নং কলকান্দি ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডে সদস্য ফরম বিতরণ ও ওর্য়াড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উক্ত ইউনিয়নের মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায়  ইউনিয়ন আ' লীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন বাবুল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আ' লীগের যুগ্ম আহ্বায়ক হাজী নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলম সরকার,উপজেলা আওয়ামী লীগের সদস্য গাজী সিরাজুল ইসলাম, ইউনিয়ন আ' লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক করিম মুন্সি, বলরামপুর ইউনিয়ন আ' লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, আ' লীগ নেতা কবির, মহসিন মাস্টার, কবির আহমেদ মাস্টার, আতাউর রহমান শানু, তফাজ্জল, ইউনিয়ন আ'লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, ৩নং ওয়ার্ডের মেম্বার মুনসুর আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সরকার প্রমুখ এবং ওয়ার্ড ও ইউনিয়ন আ"লীগের অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা ।

Leave Your Comments