ঝালকাঠির নতুন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম

Date: 2022-11-26
news-banner



আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি ::   দেশের ২৩ জেলায় একযোগে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ঝালকাঠিতে নতুন জেলা প্রশাসক হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফারাহ গুল নিঝুমকে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (২৩ নভেস্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন উপসচিব ভাষ্কর দেবনাথ বাপ্পি।

অন্যদিকে ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলীকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।

Leave Your Comments