ইবিতে 'গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন' শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Date: 2022-11-27
news-banner



আহসান হাবীব রানা, ইবি প্রতিনিধি। 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন' শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৭ নভেম্বর) বেলা ১১ টায় রোভার স্কাউট গ্রুপের সদস্যদের অংশগ্রহণে টিএসসিসি'র ১১৬ নম্বর কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ'র সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ড.মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। 

ইউনিট কাউন্সিল সাধারণ সম্পাদক এ. এইচ. ওয়ালিউল্লাহ'র সসঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন বক্তব্য দেন।

এছাড়াও কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় রোভার সমন্বয়ক সাব্বির হোসেন জয়। আরো উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিল সভাপতি রোভার মুসা হাশেমী।


অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, সুনাগরিক হতে হলে সত্যিকারের মানুষ হতে হবে। স্কাউটস সদস্যদের প্রথম কাজ নাগরিকদের সেবা দান করা। নাগরিকসেবা দেয়ার জন্য স্কাউট সদস্যদের সব সময় প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, আমাদেরকে প্রতিনিয়ত একই ভুল করা চলবে না। ভুলগুলো শুধরে নিয়ে নিজেদেরকে সংশোধন করতে হবে এবং প্রত্যেককে নিজ নিজ-নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে।

Leave Your Comments