মা-বাবা'র মুক্তিযোদ্ধা সনদপত্র গ্রহণ একমাত্র ছেলে ডা. দিবালোক সিংহঃ

Date: 2022-11-27
news-banner

 
মো:নুর আলম,দূর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কমরেড মণি সিংহ ও তার সহধমির্নী কৃষকনেত্রী বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কমরেড অনিমা সিংহকে মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় শনিবার বিকালে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রাজিব-উল আহসান। 

বীর মুক্তিযোদ্ধা কমরেড মণি সিংহ ও কমরেড অনিমা সিংহ এঁর মুক্তিযোদ্ধা সনদপত্র গ্রহন করছেন তাঁদের একমাত্র সুযোগ্য সন্তান কমরেড ডা. দিবালোক সিংহ।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াহেদ আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সিপিবি উপজেলা কমিটির সাধারন সম্পাদক রুপন কুমার সরকার, প্রগতি বাংলা'র সম্পাদক মোরশেদ আলম, সাংবাদিক ধ্রুব সরকার, কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবীর, সাংবাদিক নুর আলম প্রমুখ।

প্রগতি বাংলা'র সম্পাদক মোরশেদ আলম বলেন, 
আজ এক ঐতিহাসিক মুহূর্তের স্বাক্ষী হয়েছি।
মা-বাবা দুজনেই মুক্তিযোদ্ধা,  একমাত্র ছেলে সমাজসেবক। 
এমন পরিবার আরো একটি খুঁজে পাওয়া যাবে কি না জানিনা। এমন ঐতিহাসিক মুহূর্তের স্বাক্ষী হতে পেরে আমি গর্বিত। 

সনদপত্র প্রদান শেষে ডা. দিবালোক সিংহ মহোদয়কে নিজের লেখা বই উপহার দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়।

Leave Your Comments