পূর্বধলার হাটকান্দায় নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

Date: 2022-11-28
news-banner



বেলাল হোসেন খান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ
মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় আগিয়া ইউনিয়নের হাটকান্দা এলাকায় শহীদ মেম্বার নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টায় হাটকান্দা বাজার সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ও প্রবাসী আমানুর রশীদ খান জুয়েল। এসময় উপস্থিত ছিলেন, পূর্বধলা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশিদুজ্জামান আকন্দ পিন্টু, সাবেক ছাত্রনেতা ফয়জুর রহমান ঝন্টু, সারোয়ার জাহান রাসেল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীনুর রহমান বাবলু, আগিয়া ইউনিয়নের মেম্বার মোঃ শহীদ মিয়া, মিলন খা, সানোয়ার হোসেন মিন্টু, সাবেক ইউপি সদস্য সারোয়ার জাহান মাসুদ প্রমুখ।

Leave Your Comments