তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিনে তিতাস উপজেলায় চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাখিল পরিক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৬ জন।
তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার চৌধুরী জানান,কুমিল্লার তিতাস উপজেলার চলতি বছরে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১৯৩৬ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৭৩৩ জন।এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন।গড় পাসের হার ৮৯ দশমিক ৫২ শতাংশ।
আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে অধিনে ৯টি মাদ্রাসা থেকে দখিল পরিক্ষায় ৪৫২ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৮৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। গড় পাসের হার ৬৩ দশমিক ৭২ শতাংশ।
তিতাসে মাধ্যমিক পরিক্ষায় পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্ত স্কুল মধ্যে রয়েছে গাজীপুর খাঁন মডেল হাই স্কুল এন্ড কলেজের জিপিএ-৫ পেয়েছে ১৫ জন।পাশের হার ৯৩ দশমিক ৯৪ শতাংশ। মাছিমপুর আর আর ইনিস্টিউট জিপিএ-৫ পেয়েছে ১৮ জন।পাশের হার ৮৩ দশমিক ২০ শতাংশ।বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমরিয়াল উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন।পাশের হার ৯১ দশমিক ৫৪ শতাংশ। নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ৩ জন।পাশের হার ৮৫ দশমিক ৯২ শতাংশ। জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাশের হার ৮৫ দশমিক ০৬ শতাংশ। লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। পাশের হার ৯৪ দশমিক ৩১ শতাংশ।মজিদপুর উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ৪ জন।পাশের হার ৯১ দশমিক ৮১ শতাংশ। জুনাব আলী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ৬জন।পাশের হার ৯৩ দশমিক ৯১ শতাংশ। ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাশের হার ৮৫ দশমিক ৮৭ শতাংশ। কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ২ জন।পাশের হার ৯১ দশমিক ১৮ শতাংশ। গোপালপুর ড. মোশাররফ উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১ জন।পাশের হার ৯৫ দশমিক ৮৪ শতাংশ। বেগম ফজিলাতু নেছা স্কুলে জিপিএ-৫ পেয়েছে ১ জন।পশের হার ৮৫ দশমিক ৩৫ শতাংশ। কাঁঠালিয়া নিম্ম মাধ্যমিক
বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১জন।পাশের হার ৭৬ দশমি ২০ শতাংশ।
উল্লেখ্য গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।