হরিপুরে অগ্নিদগ্ধে দুইলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি ।

Date: 2022-11-29
news-banner



গোলাম রব্বানী
হরিপুর (ঠাকুরগাঁও) উপজেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার  ৪নং ডাংগীপাড়া ইউনিয়নের দামোল গ্রামের অগ্নিদগ্ধে  ৩টি গরুর মধ্যে ২টি  ঘটনাস্থলে টি মারা গেছে। একটি বাছুর গুরুত্বর  অগ্নিদগ্ধ হয়েছে , সেটিও আশংকা জনক অবস্থায় বেচে আছে। মোট ৪ টি অগ্নিদগ্ধ ছাগলের মধ্যে ২টি মারা গেছে। অন্য দুটিও গুরুত্বর অগ্নিদগ্ধ  হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে যে, ৪ নং ডাংগীপাড়া ইউনিয়নের দামোল ৮ নং ওয়ার্ডের মোঃ আকমাল হোসেন পিতা মোঃ বদিউজ্জামান মন্টুর বাড়ীতে গোয়াল ঘরে গতকাল সন্ধ্যায় মশা তাড়ানোর জন্য শূকনো গোবরের ঘষি  দিয়ে আগুন ধরিয়ে একটি পাত্রে  রাখলে ভোর ৪ টার পরে আগুনের সূত্রপাত হয়। তাতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে তার স্ত্রী গরু ছাগল বের করার ও নেভানোর চেষ্টা করলে সেও মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়।

তাৎক্ষণিকভাবে হরিপুর ফায়ার সার্ভিসকে জানানো হলে হরিপুর ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।

বাড়ীর মালিক আকমাল হোসেন গবাদি পশুর মধ্যে ২ টি গরু  মারা গেছে ও ১ টি ১৫ দিন বয়সী বাছুর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছে  । ৪ টি ছাগল অগ্নিদগ্ধ হলে ২ টি ঘটনাস্থলে মারা গেছে। সবসহ মোট প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বার্তা বিচিত্রার  প্রতিনিধিকে জানান ।
 ২৯/১১/২০২২ রোজ মঙ্গলবার সকাল ১০ টায়
৪নং ডাংগীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আহসান হাবীব চৌধুরী ও সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য মোঃ খোরশেদ আলম সরজমিন পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি উপস্থিত সবাইকে আগুন ব্যাবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

Leave Your Comments