বেলাল হোসেন খান, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স'র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আবু হাসান শাহীন, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, সমাজ সেবা অফিসার মহিবুল্লাহ হক লালন, থানার ভারপ্রাপ্ত কর্মকতা (তদন্ত) মো: নূরুল আলম প্রমুখ।
এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।