ডাসার উপজেলায় নবগঠিত ছাত্রলীগ কমিটির আনন্দ মিছিল ও শোভাযাত্রা আয়োজন

Date: 2022-11-29
news-banner




সাকিব হাওলাদার ডাসার(মাদারীপুর) 

মাদারীপুরের ডাসার উপজেলায় ছাত্রলীগের আনন্দ মিছিল ও  শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (২৯) তারিখ বিকালে (৪ টায়) আনন্দ মিছিল ও শোভাযাত্রা শুরু হয়,মিছিল টি ডাসার থানা বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ডাসার থানা বাজরে গিয়ে শেষ করে।

এ সময় শোভাযাত্রায় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামীলীগের  সদস্য সরোয়ার মুন্সী, নবগঠিত ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, সহ- সভাপতি মোঃ সুজন খান, সহ- সভাপতি কাজী নাফিজ ফুয়াদ, সাধারণ সম্পাদক সৈয়দ অনিক, যুগ্ম- সাধারণ সম্পাদক আবিদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক শরীফ আশিক, সৈয়দ দুলাল, দপ্তর সম্পাদক সাকিব হাওলাদার, অর্থ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ মৃধা কাজল, সৈয়দ জিহাদ সহ সংগঠনের বিভিন্ন পদধারী নেতা কর্মীরা।

এসময় সাধারণ সম্পাদক সৈয়দ অনিক তার বক্তব্যে বলেন সকল ছাত্রলীগ নেতা কর্মীদের একসাথে কাধে-কাধ মিলিয়ে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি চালিয়ে যেতে হবে এবং বঙ্গবন্ধুর আদর্শ কে বুকে ধারণ করে ছাত্রলীগের রাজনীতি করতে হবে তাহলেই আওয়ামীলীগ শক্তিশালী হবে ছাত্রলীগ শক্তিশালী হবে।

ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি তার বক্তব্যে প্রধমেই স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন ডাসার উপজেলার রুপকার সাবেক যোগাযোগ মন্ত্রী বাংলার জীবন্ত বিদ্যাসাগর খ্যাত আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন কে ও সাবেক এম,পি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ,ফ,ম বাহাউদ্দিন নাসিম কে এসময় তিনি সকল ছাত্রলীগ নেতা কর্মিদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। 
তিনি বলেন ছাত্রলীগ একটি পরিবার যেখানে সবাই একসাথে কাজ করবে সবাই একসাথে সংগঠনের কাজ কর‍বে, সবাই মুজিব আদর্শকে বুকে ধারণ করবেন,জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে সব সময় একসাথে কাজ করবেন। 
সবশেষে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আনন্দ শোভাযাত্রা শেষ করা হয় ।

Leave Your Comments