ডিমলায় অটো মালিক চালক সমবায় সমিতি লি: এর সাধারন সভা

Date: 2022-11-30
news-banner


মোঃ সুজন ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ 

“সমবায় শক্তি, সমবায় মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় অটো মালিক চালক সমবায় সমিতি লি: এর সাধারন সভা অনুষ্ঠিত হয়। (২৯ নভেম্বর) মঙ্গলবার রাত ৮টায় ডিমলা কোচ স্ট্যান্ড সংলগ্ন অস্থায়ী অফিস কার্যালয়ে  সাধারন সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ডিমলা উপজেলা অটো মালিক চালক সমবায় সমিতি লি: এর এর সাবেক সভাপতি মো: ইউসুফ আলীর সভাপতিত্বে ও আব্দুর রহিমের সঞ্চালনায় ডিমলা অটো মালিক চালক সমবায় সমিতি লি: এর প্রায় ৩ শতাধিক সদস্যের উপস্থিতিতে পূর্বে কমিটি বিলুপ্ত করে মো: আশরাফুল ইসলাম জুয়েলকে সভাপতি ও মো: ইউসুফ আলী কে সাধারন সম্পাদক নির্বাচিত করে ৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ৩ বছরের জন্য গঠন করেন।

 এ সময় উপস্থিত ছিলেন মো: মাহবুব রহমান, মো: খলিলুর রহমান,আব্দুর রহমান মাসুদ, মনিরুল ইসলাম প্রমুখ। সাধারন সভায় বক্তরা বলেন অটোবাইক চলাচলের সময় যাহাতে কোন সদস্য কোন প্রতবন্ধীকতা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখা এবং সংগঠনকে আরও নতুন আঙ্গিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সভাপতি/সম্পাদক বিভিন্ন দিক নির্দেশনা দেন।

Leave Your Comments