আকবর চৌধুরী ক্যাম্পাস প্রতিনিধিঃ
১ ডিসেম্বর ২০২২ (বৃহস্পতিবার), বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর কতৃক আগামী ১ বছরের জন্য অনুমোদন পেয়েছে নিউমার্কেট থানা ছাত্রলীগের নতুন কমিটি।
কমিটিতে সহ-সভাপতির পদে স্থান পেয়েছেন মোঃ সজীব আহমেদ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের মেধাবী শিক্ষার্থী।
সজীব আহমেদ ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করে আসছেন। অত্যন্ত সহজ সরল জীবন যাপন ও নরম স্বভাবের মানুষ সজীব। সর্বদা মানুষের সুখ দুঃখে পাশে থাকেন। কোথাও কারো সাহায্য সহোযোগিতার প্রয়োজন হলে এগিয়ে আসি।
মোঃ সজীব আহমেদ বলেন,আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিবিদ হতে চাই। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে রাজনীতি করে আসতেছি। বঙ্গবন্ধুর দেখানো পথে চলতে চাই। অনেক ছোট থেকেই বঙ্গবন্ধুর দেখানো পথে রাজনীতি করে আসতেছি। এছাড়াও তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মহোদয়ের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করে। তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের পরে বর্তমান সময়ে আমি সবচেয়ে বেশি যাকে অনুসরণ করি, তিনি আমাদের মননীয় মেয়র মহোদয়। আমার আজকের এই পর্যন্ত আশার মাঝে মাননীয় মেয়র মহোদয়ের অনেক অবদান রয়েছে। তিনি আমার মাথায় স্নেহের হাত বুলিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। এবং ঐ সমস্ত দিকনির্দেশনা আমি যথারীতি ভাবে পালন করার চেষ্টা করেছি।
সর্বশেষ আমি এইটুকু বলতে চাই আমি আমার সারাটা জীবন দেশের কল্যাণে কাজ করতে চাই। দেশকে এগিয়ে নিতে চাই। বাংলাদেশ ছাত্রলীগ কর্মী হিসেবে এটাই বলতে চাই।
১০ ডিসেম্বর জামাত বিএনপি যেনো কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে। আমরা নিউমার্কেট থানা ছাত্রলীগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে। দেশ ও দেশের জনগনের জান ও মাল হেফাজত ও মোকাবেলা করব। এবং শান্তি পূর্ণ অবস্থান করব।