মেহেদী হাসান তিতাস কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার তিতাস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়নের ১,২ এবং ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ইং অনুষ্ঠিত হয়েছে।
অদ্য শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে মাছিমপুর আর আর ইনস্টিটিউশন প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১নং ওয়ার্ডে শাহজাহান মেম্বারকে সভাপতি ও মোঃ ইসলাম সরকারকে সাধারণ সম্পাদক, এবং ২নং ওয়ার্ডে মোতালেব সরকারকে সভাপতি ও সামসুল হক সামসুকে সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ডে আব্দুল বাতেনকে সভাপতি ও মোঃ আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে বৃহত্তর দাউদকান্দি থানা আওয়ামী"লীগের সাবেক কোষাধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির মাষ্টার এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কলাকান্দি ইউনিয়ন আওয়ামী"লীগের সভাপতি মোঃ হাবিবুল্লাহ বাহার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলম সরকার, সদস্য গাজী সিরাজুল ইসলাম, কলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মহাসিন মাষ্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, ইউপি সদস্য মনসুর আলী, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি গাজী পলাশসহ ১,২ ও ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ
সম্মেলনটির সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আপয়ামী যুবলীগের সভাপতি ইকবাল হোসেন বাবুল ও আওয়ামী"লীগ নেতা মোঃ তোফাজ্জল হোসেন প্রমূখ।