হরিপুরে হানাদার মুক্ত দিবস/২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত।

Date: 2022-12-03
news-banner



গোলাম রব্বানী হরিপুর প্রতিনিধিঃ

 ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী  কর্মকর্তা এ কে এম শরিফুল হক এর সভাপতিত্বে  অদ্য ০৩-১২-২০২২ ইং রোজ শনিবার  সন্ধ্যা ৬:০০ টায় কামারপুকুর বদ্ধভূমিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায়  উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ‍্যক্ষ জনাব জিয়াউল হাসান মুকুল , সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা, অফিসার ইনচার্জ জনাব মোঃ তাজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল, অধ্যাক্ষ জনাব মোঃ সৈয়দুর রহমান, মোসলেম উদ্দিন সরকারি মহাবিদ্যালয় , হরিপুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব  মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প ও সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোতাহারা পারভীন সুমি, জনাব মোহাম্মদ রুবেল হোসেন কৃষি কর্মকর্তা হরিপুর ঠাকুরগাঁও, জনাব  এস এম আলমগীর হোসেন সাধারণ সম্পাদক ,বাংলাদেশ আওয়ামীলীগ, হরিপুর ঠাকুরগাঁও ,জনাব  ডাক্তার মোঃ মনিরুল হক খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা হরিপুর,মোঃ আনিসুজ্জামান শান্ত,জেলা পরিষদ সদস্য হরিপুর,ঠাকুরগাঁও,মোঃ মনজুরুল ইসলাম প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জনাব মোঃ জামাল উদ্দিন প্রধান শিক্ষক, হরিপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়,মোঃ মনোয়ারুল ইসলাম রিপন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা , মুক্তিযোদ্ধা জনাব মোঃ সোলায়মান আলী , অনুষ্ঠান পরিচালনা করেন জনাব মোঃ মতিউর রহমান মতি, প্রভাষক, যাদুরানী আদর্শ মহাবিদ্যালয়, হরিপুর,ঠাকুরগাঁও। 

আলোচনা সভায় বক্তাগণ, বাংলাদেশের স্বাধীনতা কালে আত্মাত্যাগকারী শহীদ মুক্তিযোদ্ধা ও 
অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের 
গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
স্বাধীনতা বিরোধী, জংগীবাদী, জাতীয় স্বার্থ বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিরোধ করতে স্বাধীনতার পক্ষের ও প্রগতিশীল সবাইকে একতাবদ্ধ হওয়ার গুরুত্ব আলোকপাত করেন।

আরও উপস্থিত ছিলেন,দপ্তরের কর্মকর্তাগণ ,বিভিন্ন  ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave Your Comments