দৌলতপুরে নিবন্ধিত জেলেদের মাঝে গরুর বাছুর বিতরণ

Date: 2022-12-04
news-banner



মোঃ রাসেল হোসেন দৌলতপুর প্রতিনিধিঃ  মানিকগঞ্জের দৌলতপুরে নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধনমূলক হিসেবে গরুর বাছুর বিতরণ করা হয়েছে। 

রোববার সকালে দৌলতপুর উপজেলার বৈন্যা ঘাট প্রাঙ্গনে ২০২১- ২২ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলের মাঝে ২০টি গরুর বাছুর বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফরিদ হোসেনের সঞ্চালনায় গরুর বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মৎস্য অফিসার মোঃ সাইফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক  সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম রাজা,বাচামারা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ প্রমুখ।

Leave Your Comments