অভয়নগরের বিজয় সরকারের স্মরণ সভা ও ২ দিন ব্যাপি কবি গানের উদ্বোধন
Date: 2022-12-06
আমিনুররহমান,অভয়নগর(যশোর)প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের শিবনগর গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও বিজয় সরকারের স্মরণসভা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
। গতকাল ৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় বিজয় স্মৃতি মঞ্চে বিজয় সরকারের ৩৮ তম স্মরণসভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং শুভ উদ্বোধন ঘোষণা করেন অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াপাড়া পৌরসভার সাবেক সফল মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারভীন, নওয়াপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফারজী মাসুদুর রহমান টিটো,অভয়নগর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান বাপ্পি,উপজেলা আওয়ামীলীগ নেতা বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আকরামুজ্জামান কুদ্দুস,বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মল্লিক শওকত হোসেন উপজেলা আওয়ামীলীগনেতা মোল্যা আনোয়ার হোসেন, শাহ মুকিত জিলানী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অর্জুন সেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফি কামাল,ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার আমিনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সরদার জসিম উদ্দীন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজন মোল্যা প্রমুখ।
।আলোচনা অনুষ্ঠান শেষে ২ দিন ব্যাপি কবি গানের আয়োজন করা হয়। প্রতিবছর বিশিষ্ট হোমিও চিকিৎসক রনজিত বিশ্বাসের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে হাজার হাজার নারী পুরুষ দর্শক শ্রোতার উপস্থিত হয়।প্রভাষক মৃনাল অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউপি সদস্য শেখ ওসমান আলী ।