ইবিতে মেহেরপুর থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের সাথে মেসডার শুভেচ্ছা বিনিময়

Date: 2022-12-06
news-banner



আহসান হাবীব রানা, ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষক মেহেরপুর জেলার প্রভাষক মো. হাবিবুর রহমানের সাথে মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (মেসডা) শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার ( ০৬ ডিসেম্বর) বেলা ১২ টার সময় অনুষদ ভবনের তৃতীয় তলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উক্ত শিক্ষককের কক্ষে এই শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় নব-নিযুক্ত শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে মেসডার কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

একসময়ে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজ শাখা মেসডার উপদেষ্টা সাহাবুদ্দীন শেখ, মেসডা ইবি শাখার সভাপতি এস এম তামিম মাহমুদ ও সাধারণ সম্পাদক মো রাব্বি, মেসডার সাবেক সাধারণ সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টা'স ইউনিটির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ইবি মেসডা কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ মেহেরপুর জেলার অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থী।

শুভেচ্ছা বিনিময়ের সময় প্রভাষক মো. হাবিবুর রহমান বলেন, আমি জেনে অনেক খুশি হলাম যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার নিজ জেলার শিক্ষর্থীদের নিয়ে গঠিত এত বড় একটি সংগঠন আছে।আমি সার্বিক ভাবে চেষ্টা করব সবসময় ইবি মেসডার পাশে থাকার জন্যে ।ক্যাম্পাসে মেহেরপুরের ছাত্রদের যেকোনো সমস্যা হলে আমার কাছে এসে দ্বিধাহীন ভাবে বলতে পারবে।

এছাড়াও তিনি আরও বলেন, বর্তমান অনেক প্রতিযোগিতার যুগ। তাই সবাইকে বেশি বেশি  বই পড়তে হবে। তবে ক্যাম্পাসের  ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠনও আমাদের জন্য প্রয়োজন।এখানেও অনেক শিক্ষানীয় বিষয় আছে। তাই আমাদের পড়াশোনার পাশাপাশি নিজের উন্নয়নের জন্য সংগঠনে যুক্ত হওয়া জরুরি।

Leave Your Comments