আবু জাফর বিশ্বাস , ঝালকাঠিঃ ঝালকাঠি মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উদ্বোধন বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে কিশোর-কিশোরীদের কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইয়াং স্টার ড্রাগন মর্শাল আর্ট সেন্টার ফাইট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তিনি প্রশিক্ষণার্থীদের বলেন, অনেক ধরনের শারীরিক কসরত থাকতে আমরা কেনো কারাতে শিখব। প্রত্যেকটি শারীরিক কসরতেই শরীর গঠনের বিষয় রয়েছে।
কারাতের মধ্যে যতগুলো গুণ আছে, অন্য কসরতে ততগুলো গুণ নেই। শরীর গঠন, বড়দের শ্রদ্ধা, সময়ানুবর্তিতা একমাত্র কারাতের মধ্যেই শিক্ষা দেওয়া হয়।
নায়ক রুবেল কারাতের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, কারাতে প্রশিক্ষণপ্রাপ্তদের আত্মবিশ্বাস এমন এক পর্যায়ে নিয়ে যায় যে তারা যে কোনো মুহূর্তে আত্মরক্ষা করতে পারে। বাহিরে নিকটাত্মীয়দের নিয়ে বা একা বের হলে আমরা অনেক কিছুর সম্মুখীন হই।