পূর্বধলায় অতিথি পাখির আগমনে বইছে হাওয়া

Date: 2022-12-08
news-banner



বেলাল হোসেন খান, পৃর্বধলা, নেত্রকোণা, প্রতিনিধিঃ নেত্রকোণার পৃর্বধলায় জারিয়া ইউনিয়ানের  নোয়াগাঁও গ্রামের পাল্লা ভিল  পাল্লা খাল হয়ে সুইজগেট হয়ে কংস নদীর সাথে যোগ হওয়ায়। একন অনেক উঁচু জমিতে রোপা আমন হয় কিন্তু ৬/৭ বছর আগে রোপা আমন হইতো না। তখন এই অতিথি পাখি ঝাঁকে ঝাঁকে ছিল। মাঝখানে এই অতিথি পাখি গুলো কোথায় যেন হারিয়ে গিয়েছিল। এখন আবার সেই অতিথি পাখির আগমন কি অপরূপ দৃশ্য মন কাড়ার মত।

উত্তরের হাওয়া,বয়েছে ঝিরঝির, ঠোঁটে মুখে ধরেছে টান, চুপিচুপি এসে মিটিমিটি হাসে এসেছে বাংলায়।
বাংলার আকাশে উড়ছে ঝাঁকে ঝাঁকে অতিথি 
পাখির দল দেখা চোখে অতি অপরূপ মনোহর,
কত প্রজাতির শত শত অতিথি পাখি এসে পড়িল কাননে । কত নাম নিশাচর হেরন, ডুবুরি, বুনো হাঁস,
ছোট সারস, খয়রা কাস্তেচরা, কুলি পাখি,
কেহ সাদা, কেহ কালা, কেহ সাদা কালা আবার কেহ কালা-সাদা ঘিয়ে, কেহ সাদা-কালা-বাদামী, কেহ ধূসর নীল রঙের যেন মনে হয় বাহারি রঙের অরণ্য;
মানুষের নেত্র জুড়ায় চিত্ত ভুলায় বিচিত্র কলরবে মুখরিত। বিলের চরে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আগমনে সকাল সন্ধ্যায় পাখির কলহল সত্যি মন  খারা মতন এক অপূর্ব দৃশ্য।

Leave Your Comments