অভয়নগরে আইন শৃংখলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
Date: 2022-12-08
আমিনুর রহমান,অভয়নগর( যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার অফিসার ইনচার্জ কে এম শামীম হাসান,নওয়াপাড়া হাইওয়ে থানার এস আই পারভেজ, পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, মাওলানা জহুরুল ইসলাম, শেখ তৈয়েবুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাংবাদিক সুনীল দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
সভায় বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধ ও সম্প্রতি চুরি বেড়ে যাওয়ায় পুলিশি টহল বৃদ্ধিসহ নানা বিষয়ে মতামত ব্যক্ত করেন।