ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে গণপদত্যাগ

Date: 2022-09-25
news-banner

ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধরের ঘটনায় কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা এবং সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা না হলে গণপদত্যাগের ঘোষণা দিয়েছে ইডেন কলেজ ছাত্রলীগের ২৫ নেত্রী।  

আজ রবিবার বেলা সাড়ে বারোটায় ইডেন কলেজের শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছাত্রীনিবাস প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় তারা এই দাবি মেনে নিতে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা ২৫ জন নেত্রীই বর্তমান কলেজ ছাত্রলীগ কমিটির সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদধারী।

Leave Your Comments