হরিপুরে বেগম রোকেয়া দিবস" ও "জয়িতা অন্বেষণে বাংলাদেশ"-২০২২ উদযাপন।

Date: 2022-12-09
news-banner



গোলাম রব্বানী
হরিপুর ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

"সবার মাঝে ঐক‍্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি" এ  প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এর আয়োজনে,  প্রতিবছরের ন্যায় এই বছরেও বেগম রোকেয়া দিবস ২০২২ পালিত হয়েছে। 

আজ ০৯ ডিসেম্বর রোজ শুক্রবার /২০২২ 
১১:০০ মিনিটে বর্নাঢ্য র্যালি থানা মোড় থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর  এর সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। 

এসময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরিফুল হক  জনাব মোঃ রুবেল হোসেন ,উপজেলা কৃষি অফিসার হরিপুর-ঠাকুরগাঁও।

হরিপুর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ তাজুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি,জনাব এস এম আলমগীর,  সাঃ সম্পাদক,  বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা,    জনাব মোঃ মাসুদার রহমান উপজেলা প্রকৌশলী হরিপুর-ঠাকুরগাঁও।

এসময়ে আরোও    ৩নং বকুয়া ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আবু তাহেরসহ বিভিন্ন  ইউপির সদস্যগণ, আমন্ত্রিত ছাত্র/ ছাত্রী, শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ  বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এছাড়াও  হরিপুর থানা পুলিশ , গ্রাম পুলিশের সদস্যবৃন্দসহ  মহিলা এনজিও কর্মীগণ উপস্থিত ছিলেন।উপস্থিত সভায়  হরিপুর থানা কর্মকর্তা জনাব তাজুল ইসলাম বলেন মহিলারা সকল উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবেন এবং এতে কোন সমস্যার সম্মুখীন হলে ৯৯৯ তে কল দিয়ে তাকে অবহিত করতে বলেছেন অথবা তার ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করতে বলেছেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ ।

Leave Your Comments