সাকিব হাওলাদার, ডাসার (মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে সুদের টাকার চাপে গলায় ফাঁস দিয়ে বাবুল মল্লিক(৪৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ লিটনের সুদের টাকার চাপে এই আত্মহত্যা।
সরেজমিন ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলীসাকান্দি গ্রামের হাকাই সিকদারের ছেলে লিটন সিকদারের কাছ থেকে গত দুইবছর পূর্বে পাচ হাজার টাকা সুদে নেন একই এলাকার বাবুল মল্লিক। কিন্তু লিটন সিকদার গত এক মাস আগে বাবুল মল্লিকের কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করেন, বাবুল মল্লিক টাকা না দিতে পারায়, লিটন সিকদার জোর পূর্বক ১.২০ এক একর বিশ শতাংস জমি দখল করেন। এই চাপ সইতে না পারায় নবগ্রামের মৃত রসরাজ মল্লিক এর ছেলে বাবুল মল্লিক(৪৫) নামে এক কৃষক বাড়ির পাশে আম গাছের সাথে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেন। এদিকে খবর পেয়ে ডাসার থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।
বাবুল মল্লিকের স্ত্রী বুলবুলী মল্লিক, বোন সন্দা মল্লিক ও ছেলে তুর্য মল্লিক অভিযোগ করে বলেন, নবগ্রাম ইউনিয়নের আলীসাকান্দি গ্রামে লিটন সিকদারের কাছ থেকে দুই বছর আগে পাচ হাজার টাকা সুদে আনেন। ওই সময় সাদা স্টম্পে সই রাখেন এবং পরবর্তিতে পাচ হাজার টাকার স্থানে পাচ লক্ষ টাকা লিখে আমাদের কাছে টাকা চেয়ে চাপ সৃষ্টি করেন। আমরা ওই টাকা না দেয়ায় আমাদের ১.২০ এক একর বিশ শতাংস জমি জোর করে ০৭-১২-২০২২ইং তারিখ দখল করেন। এই চাপ সইতে না পারায় সে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেন। আমরা এর ন্যায় বিচার দাবি করছি।
অভিযুক্ত লিটন বলেন, আমি তার কাছে কোন টাকা সুদে লাগাইনি। তবে তার কিছু চাষাবাদের জমি আমার কাছে টাকার বিনিময় বন্দক রাখেছেন। এখন তার পরিবার এঘটনাকে ধামা-চাপাদের জন্য অপপ্রচার চালাচ্ছে যে, সুদের টাকার জন্য আমি জমি দখল করছি। লিটনের দাবি তথ্য মিথ্যা ও অপপ্রচার করছে বাবুল মল্লিকের পরিবার ।
এ বিষয় ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।