ইসলামপুরে প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের শুভ জন্মদিন পালিত

Date: 2022-12-09
news-banner


ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধিঃ
মাননীয় প্রধানন্ত্রী শেখ হাসিনার এক মাত্র কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের শুভ জন্মদিন উপলক্ষে ইসলামপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

ইসলামপুর উপজেলা উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম। 
এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক  সম্পাদক খলিলুর রহমান, জিয়াউল হক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আবিদা সুলতানা যুথী ও সাধারন সাধারণ নাজনীন আক্তার পলিসহ
অনেকেই উপস্থিত ছিলেন।

Leave Your Comments