আবু সিদ্দিক স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাঘবেড় মিলন সংঘ

Date: 2022-12-09
news-banner



বেলাল হোসেন খান, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার পূর্বধলায় মরহুম আবু সিদ্দিক আহমেদ মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেনট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার আগিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় রাজপাড়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বাঘবেড় মিলন সংঘ চ্যাম্পিয়ন হয়েছে।

মহিষবেড় শরীফ একাদশ এর আয়োজনে সূর্যসেনা যুবসংঘের উদ্যোগে অনুষ্ঠিত টুর্নামেন্টে মো. ফজলুর রহমান ঝন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ও আমেরিকা প্রবাসী মো. আমানুর রশীদ খান জুয়েল।

উদ্বোধক ছিলেন আওয়ামী লীগ নেতা মো. শামছুর সিরাজ রিয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক আগিয়া ইউপির চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম রুবেল, ঘাগড়া ইউপি চেয়ারম্যান একেএম মাজহারুল ইসলাম রানা, বিশকাকুনী ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম আলামিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, একেএম সরোয়ার জাহান রাসেল, রেজাউল করিম লেলিন, মো. শহীদ সরকার, মো. গোলাম রব্বানী খান জুয়েল, মো. এম এ বারেক, মো. আলী হায়দার মানিক, মো. লেহাজ উদ্দিন, মো. সাইফুল ইসলাম খান, মো. আজিজুল হক মুছা, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তৌহিদুল কবির রাসেল, যুবলীগ নেতা লুতফর রহমান, রেজাউল লেলিন,মানিক মুন্সি, হাবিবুল বাসার, আমদাদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহিনুর রহমান বাবলু, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোকাব্বির হোসেন, আনোয়ার হোসেন হৃদয়, যুম্ম সাধারন সম্পাদক ফাহিম ইউপি সদস্য শহিদ, মিলন ও রেদুয়ান আবির প্রমুখ।

Leave Your Comments