গোলাম রব্বানী
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় রেজিলিয়েন্স টু ইকোনমিক ভোলাটিলটি অফ ইন্ডিজিনাস এ্যান্ড ভালনারাবল পপুলেশন্স থ্রো এম্পাওয়ারমেন্ট (রিভাইভ), প্রকল্পের সহযোগিতায় হেকস/ ইপিআর ও বাস্তবায়নে ইকো- সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
"মানব মর্যাদা,স্বাধীনতা আর ন্যায় পরায়ণতায় দাড়াবো সবাই মানবাধিকার সুরক্ষায়"
প্রতিপাদ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোঃ তাজুল ইসলাম,অফিসার ইনচার্জ হরিপুর থানা,বীর মুক্তিযোদ্ধা বাবু নগেন কুমার পাল সহসভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা, নগেন্দ্র রাম দাস সাধারণ সম্পাদক, দুর্নীতি দমন কমিশন হরিপুর ঠাকুরগাঁও, মধুসূদন দেবনাথ সভাপতি, পূজা উৎযাপন কমিটি হরিপুর,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।
উপস্থিত বক্তৃতাগন বলেন, কেউ যেন মৌলিক অধিকার গুলো থেকে বঞ্চিত না হয়। অধিকার আদায়ের লক্ষে ঐক্যবদ্ধ থাকলে মানবাধিকার লংঘন হবে না। প্রতিটি ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য দূর করতে হবে। বিভিন্ন দেশে এখনো মানবাধিকার লংঘন হচ্ছে।