চাঁদপুরের মতলব উত্তরে, বাস্তবতা মতলব সংগঠনের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবীদের পূনর্মীলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলার পূর্ব রায়েরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় পরিণত হয়।
বাস্তবতা মতলব উপদেষ্টা মিনহাজ জিতুর সভাপতিত্বে, মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার,,,,,বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফয়েজ আহমেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল পরিচালক মাইনউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাস্তবতা মতলব সভাপতি সরকার সিফাত।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সারা ফাউন্ডেশন সভাপতি আমিরুল ইসলাম রাসেল, মোহনপুর ব্লাড ডোনেশন গ্রুপ সভাপতি জাহিদ হাসান, রক্তকনা ফাউন্ডেশন মডারেটর রাইসুল জামিল, মতলব অনলাইন রক্তদান সংগঠন সভাপতি প্রিন্স আল -আমিন, আলোকিত মতলব সাধারণ সম্পাদক সোহাগ, প্রচার সম্পাদক জুয়েল মুক্তি, বাস্তবতা মতলব সদস্য জান্নাতুল জারা, সিনহা মীম, লামিয়া আক্তার, শাকিল হাসানসহ আরো অনেকে।
এ সময় সংগঠনের সদস্যরা বলেন, " চার বছর ধরে সেবা দিয়ে আসা সংগঠনটি ১৩৩২ ব্যাগ রক্ত ম্যানেজ করে দেশের বিভিন্ন প্রান্তে রোগীদের সেবা দিয়ে এসেছে। সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের ভালো কাজগুলোতে এগিয়ে আসা উচিত। আমার সব সময় গরিব, অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করেছি ভবিষ্যতে এ কাজ অব্যহত থাকবে।আমাদের এই কাজ কে আরো গতিশিল করার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আহবান জানাচ্ছি। এ সময় অতিথিরা তাদের সংগঠনের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।
ভবিষ্যতের দিনগুলোতে আমি নিজে সম্পৃক্ত থেকে কল্যাণমূলক কাজে এগিয়ে যেতে চাই"।
এসময় উপস্থিত ছিলেন রংধনু ব্লাড ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা আহসান হাবীব, আমরা মতলবের জনগন গ্রুপ মডারেটর মেহেদী হাসান,
আলোচনা শেষে অতিথিদের সম্মাননা সারক তুলে দেন সংগঠনের সদস্যরা এবং স্বেচ্ছাসেবীদের বিভিন্ন ক্যাটাগরিতে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।