ঝালকাঠিতে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে গাছে বেঁধে পাকা দালান ভাংচুর ও লুটপাট

Date: 2022-12-11
news-banner



আবু জাফর বিশ্বাস, ঝালকাঠিঃ ঝালকাঠির বিনয়কাঠি ইউনিয়নের মুরাসাতা গ্রামে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে গাছের সাথে বেঁধে পাকা দালান ভাংচুর ও লুটপাট এর অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বেলা ১২ টার মধ্যে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন (দ্রুত বিচার ট্রাইব্যুনালের মামলা নং- ৩৫/২২ (ঝাল)।

এ ঘটনায় হতবাক স্থানীয়রা জানান, স্বাধীনতা যুদ্ধের পর এ রকম দিনে দুপুরে সন্ত্রাসী তান্ডব তারা দেখেনি বলে অভিমত ব্যক্ত করেন।

প্রবাসীর স্ত্রী আরো জানান, “সকালে সোবহানের নেতৃত্বে ২৫/৩০ জনের সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে তাকে ধরে বেঁধে ফেলে এবং তার শ্লীলতাহানি ঘটায়। তিনি আরো জানান এ হামলার ঘটনা ঘটার সাথে সাথে জাতীয় সেবা ৯৯৯ নম্বরে কল দিলে ঝালকাঠি থানার এস আই খোকন হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ সাত্তার জানান, বিষয়টি তিনি জানেন তবে কেউ তাকে জানাননি।

অপরদিকে বিনয়কাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঈন উদ্দিন পলাশ জানান, জমি নিয়ে বিরোধ থাকায় ঝালকাঠি সদর উপজেলার চেয়ারম্যান খান আরিফুর রহমান সালিশী করেন, কিন্তু দিনে দুপুরে এ রকম সন্ত্রাসের নিন্দা জানান তিনি।

ঝালকাঠি থানার এস আই খোকন হাওলাদার মুঠোফোনে সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যাই এবং অভিযোগের সত্যতা পাই। প্রবাসীর স্ত্রীকে অমানবিকভাবে অন্যত্র বেঁধে রেখে তার দালান ভাংচুর করে। ঘটনাস্থল থেকে দালান ভাংচুরের সরঞ্জাম জ্যাক ড্রিল ও হ্যামার উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

Leave Your Comments